![]() |
| ছবি: সংগ্রহকৃত |
বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
জকিগঞ্জে ভাগ্নার হাতে মামা খুনের ঘটনায় ভাগ্নেসহ ১১ জনের বিরুদ্ধে মামলা, নারী গ্রেফতার...!
![]() |
| ছবি: সংগ্রহকৃত |
জকিগঞ্জের কাজলসার ইউপিতে জায়গা জমি সংক্রান্ত পুরোনো বিরোধের জেরে ধরে ভাগ্নে জাকারিয়ার হাতে মামা আবুল হোসেন লিচু খুনের ঘটনায় ১১ জনের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে পরিবারের পক্ষ থেকে । গতকাল শুক্রবার বিকেলে কাজলসার ইউপির মঙ্গলশাহ গ্রামের আবুল হোসেন লিচু তার পাশের বাড়ির প্রতিবেশীদের মারধরে নিহত হন।
আজ শনিবার রাতে নিহত লিচুর স্ত্রী সারমিন আক্তার সুমি (২৬) বাদী হয়ে জকিগঞ্জ থানায় নারী পুরুষসহ এগারো জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। পুলিশের অভিযানে শনিবার মামলার প্রধান আসামি ভাগ্নে জাকারিয়ার মা এজাহারভূক্ত চায়না বেগম (৪০) কে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এছাড়া মামলার বাকী ১০ জন আসামিরা হলেন, মঙ্গলশাহ গ্রামের ছওয়াব আলীর ছেলে জাকারিয়া আহমদ (২৫), হাবিব আলীর মেয়ে মনি বেগম (৩০), মৃত রজব আলীর স্ত্রী পিয়ারা বেগম (৫০), মৃত ময়না মিয়ার ছেলে মামুন আহমদ (২২), জুবেল আহমদ (২৫), হেলাল আহমদ আহমদ (২৬), মৃত রজব আলীর ছেলে নজমুল ইসলাম (৩০), আব্দুল জলিলের ছেলে হারুন মিয়া (৫০), দরগা বাহারপুর গ্রামের মৃত হুতু মিয়ার ছেলে আফতাব উদ্দিন (৫০), জামুরাইল গ্রামের মৃত মছদ্দর আলীর স্ত্রী মনোয়ারা বেগম (৫০)।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ জানান, খুনের ঘটনায় জড়িত ও এজাহারভূক্ত আসামি চায়না বেগম কে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি টিম অভিযান পরিচালনা করে যাচ্ছে। এজাহারে বাদী উল্লেখ করেছেন জায়গা জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে।
বুধবার, ৫ জুলাই, ২০২৩
জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের সর্বশেষ আপডেট
এরআগে আরও দুটি ভোটকেন্দ্রের ব্যালেট পেপার গণনা করা হয়। সবমিলিয়ে মামলায় উল্লেখিত সবকটি ভোটকেন্দ্রের ভোট পুনঃগণনা আদালতে শেষ হয়েছে। আলোচিত ভোট পুনঃগণনা মামলাটি |
এখন রায়ের জন্য অপেক্ষমাণ ৷ মামলার বাদী মেয়র প্রার্থী ফারুক আহমদের আপত্তিকৃত পাঁচটি ভোটকেন্দ্রের ব্যালেট পেপার পুনঃগণনায় প্রতিদ্বন্দ্বী আব্দুল আহাদের চেয়ে ফারুক আহমদ চার ভোট বেশি পেয়েছেন।
বুধবার, ২৮ জুন, ২০২৩
ক্রেতা শূন্য জকিগঞ্জের পশুর হাঁট মাথায় হাত ব্যাবসায়ীদের
![]() |
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জকিগঞ্জে কোরবানির পশুর হাট বসানো হয়েছে কালিগঞ্জ বাজার সহ বেশ কিছু বাজারে। এরমধ্যে জকিগঞ্জে সবচাইতে বড় পশুর হাঁট কালিগঞ্জ বাজারে।
তবে ঈদের শেষ বাজার এখনো কোথাও বেচাকেনা তেমন একটা জমেনি। ঈদের আগেরদিন জমজমাট হবে বলে আশাবাদী বিক্রেতা ও ইজারাদাররা ছিলেন কিন্তু তা আর হচ্ছে না।
সরেজমিনে বুধবার জকিগঞ্জ উপজেলার ২ টি পশুর হাট ঘুরে এবং উপজেলার সবচেয়ে বড় স্থায়ী পশুর হাটের ইজারাদারের সাথে কথা বলে জানা গেছে, এখন পর্যন্ত প্রচুর দর্শকের উপস্থিতি টের পেলেও কোরবানির জন্য কোনো পশু বিক্রি হচ্ছে কম।
এদিকে ঈদের আর বাকি এক রাত। তাই ব্যাবসায়ী নিজেদের মূলধনটুকু উদ্বারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ব্যাবসায়ীরা আশা করছেন রাতের শেষ দিকে পশু কেনাবেচা হবে বলে তারা আশাবাদী।
ঈদের দিনে কেমন থাকবে জকিগঞ্জের আবহওয়া
রাস্তা নয় মরন ফাদ
মোঃ উবেদুল্লাহ জকিগঞ্জ, (সিলেট) ০১ জুন, ২০২৩ সিলেটের জকিগঞ্জ উপজেলার আটগ্রাম বাজার থেকে জকিগঞ্জ বাজার পর্যন্ত সিলেট -- রতগঞ্জ -- জকিগঞ্জ সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। প্রায় এক যুগ ধরে সড়কটি কোন সংস্কার কাজ হয়নি।সড়কের এ বেহাল দশায় যাত্রিরা দুর্ভোগ পোহাচ্ছে।
গতকাল বুধবার দুপুরে সর জমিনে দেখা গেছে ৭৫ কিলোমিটার সড়কটি পুরোটাই বড় বড় গর্ত ও খানাখন্দে ভরা। রাস্তার অনেক জায়গায় দুই পাশের মাটি সরে গেছে।
প্রতিদিন এই সড়ক দিয়ে আটগ্রাম, রতগঞ্জ ও মানিকপুর ইউ/পি ও কাজলশা ইউ/পি এবং জকিগঞ্জ সদর ইউ/পি সহ জকিগঞ্জ উপজেলার হাজার হাজার বাসিন্দা চলাচল করে। এছাড়া কমপক্ষে ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এ পথে যাতায়াত করে থাকে।
এলাকাবাসী জনান বিগত ২০১৮,২০২২ সালের বন্যায় রাস্তার সুরক্ষিত স্থল দেবে গিয়ে বালু বের হয়ে আসে এবং সৃষ্টি হয় থানাখন্দের এরপর প্রতি বর্ষায় বৃষ্টিপাতের পানি ও কাদায় একাকার হয়ে পড়ে যায় রাস্তাটি । যা এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।
এছাড়াও প্রতিনিয়ত সড়ক দূর্ঘটনা ঘটে এই রাস্তায়। জকিগঞ্জ উপজেলা পরিষদের সাধারণ মানুষ মনে করে সড়কটির নিয়ে জকিগঞ্জ উপজেলাবাসীর দুর্ভোগ দীর্ঘদিনের অথচ এর সংস্কারে কর্তৃপক্ষের কোন নজর নেই।
